সর্বশেষ

জাতীয়

দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটির সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ছুটি বাড়ানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হতে পারে। এ বিষয়ে আগামী মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাব উত্থাপন করা হবে।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি এক দিন বাড়ানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেসসচিব ড. সালেহ শিবলী।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে আগামী মন্ত্রিসভার বৈঠকে একটি প্রস্তাব উত্থাপন করা হবে। বৈঠকে প্রস্তাবটি অনুমোদিত হলে ২২ অক্টোবর ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হবে।

২২ অক্টোবরের ছুটির প্রজ্ঞাপন জারি হলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি থাকবে।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজার ছুটি শুরু হবে ২০ অক্টোবর। মহানবমী উপলক্ষে ওই দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। এরপর ২১ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে থাকবে সাধারণ ছুটি।

এর সঙ্গে নতুন করে ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এরপর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি থাকবে। ফলে সব মিলিয়ে সরকারি চাকরিজীবীরা টানা পাঁচ দিনের ছুটি পাবেন।

তবে মূল সরকারি ছুটির বাইরে হিন্দু ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য দুই দিনের ঐচ্ছিক ছুটির সুযোগও রাখা হয়েছে।

১২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০