ঢাকা-আরিচা মহাসড়কে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে চালক নিহত
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:২১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কের টেপরা এলাকায় যাত্রীবাহী বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে। এতে বাসটির সহকারী গুরুতর আহত হয়েছেন বলে পুলিশ নিশ্চিত করেছে।
মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কের টেপরা এলাকায় যাত্রীবাহী বাস ও কাভার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শাহ আলম নামের এক কাভার ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের এক সহকারী আহত হয়েছেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের টেপরা বাসস্ট্যান্ডের কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পাটুরিয়া ফেরি পার হয়ে ঢাকার উদ্দেশে রওনা হয় রয়েল এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস। পথে পাটুরিয়াগামী একটি কাভার ভ্যান টেপরা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে কাভার ভ্যানের চালক শাহ আলম ঘটনাস্থলেই নিহত হন। এ সময় বাসের এক সহকারী আহত হন।
দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক পালিয়ে গেছেন।
বরঙ্গাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর রশীদ বলেন, ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত যানবাহনগুলো জব্দ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
১২০ বার পড়া হয়েছে