সর্বশেষ

সারাদেশ

ময়মনসিংহের উন্নয়নে কন্টেন্ট ক্রিয়েটর ও সৃজনশীলদের পাশে চায় সিটি কর্পোরেশন

আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ
আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ

বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহ নগরীর ইতিবাচক রূপান্তর ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রচারে স্থানীয় কন্টেন্ট ক্রিয়েটর, কবি, সাহিত্যিক ও সাংবাদিকদের নিয়ে বিশেষ আলোচনা সভা করেছে সিটি কর্পোরেশন। মঙ্গলবার বিকেলে নগর ভবনে অনুষ্ঠিত এই সভায় নগরীর বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করা হয়।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) উদ্যোগে নগর ভবনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মসিক প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন। সভায় ইউটিউবার, কবি, সাহিত্যিক, গায়ক ও সাংবাদিকসহ বিভিন্ন অঙ্গনের পরিচিত ও সৃজনশীল ব্যক্তিত্বরা অংশ নেন।

আলোচনায় বক্তারা ময়মনসিংহের ঐতিহ্য রক্ষা, ট্রাফিক ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা এবং নাগরিক সচেতনতা বৃদ্ধিতে কন্টেন্ট ক্রিয়েটরদের ভূমিকার ওপর জোর দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিবাচক কনটেন্ট তৈরির মাধ্যমে কীভাবে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়ানো যায়, তা নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়।

সভাপতির বক্তব্যে প্রশাসক বলেন, একটি আধুনিক ও দৃষ্টিনন্দন নগরী গঠনে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা প্রভাবশালী, তারা যদি সিটি কর্পোরেশনের উন্নয়নমূলক ও সচেতনতামূলক বার্তাগুলো ছড়িয়ে দেন, তবে নগরবাসী আরও সচেতন হবেন। সভায় উপস্থিত বিভিন্ন মাধ্যমের প্রতিনিধিরা এই উদ্যোগকে স্বাগত জানান এবং ময়মনসিংহের সার্বিক উন্নয়নে প্রশাসনের সঙ্গে একাত্ম হয়ে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০