সর্বশেষ

সারাদেশ

মোংলায় বিকাশ-নগদ সিম ক্লোন করে লাখ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৯

রেজা মাসুদ, মংলা
রেজা মাসুদ, মংলা

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
বাগেরহাটের মোংলায় বিকাশ ও নগদের ব্যবসায়িক সিম ক্লোন করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে আত্মসাৎ করা নগদ টাকা, মোবাইল ও বিপুল পরিমাণ সিম কার্ড। পুলিশ জানায়, ডিজিটাল জালিয়াতির মাধ্যমে অভিনব উপায়ে এই অর্থ আত্মসাৎ করা হয়েছে।

বাগেরহাটের পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম জানান, মোংলার চিলা বাজারের দুজন এজেন্ট সেলিম শেখ ও বিপ্লব মণ্ডলের তিনটি ব্যবসায়িক সিম ডিজিটাল জালিয়াতির শিকার হয়। চক্রটি ক্লোন করা আঙুলের ছাপ ব্যবহার করে সিমগুলো পুনরায় উত্তোলন (রি-ইস্যু) করে নিজেদের নিয়ন্ত্রণে নেয়।

পরবর্তীতে ওই সিমগুলো থেকে ই-ট্রানজেকশনের মাধ্যমে ২ লাখ ৫০ হাজার ৮৬৮ টাকা ছয়টি ভিন্ন বিকাশ ও নগদ নম্বরে স্থানান্তর করে আত্মসাৎ করা হয়। এই ঘটনায় সাইবার সুরক্ষা আইনে মোংলা থানায় মামলা দায়েরের পর পুলিশ তদন্তে নামে।

তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ প্রথমে মোংলার মামার ঘাট এলাকা থেকে চক্রের মূল হোতা ইয়াছিন সওদাগর ও মো. শামীম শেখকে গ্রেপ্তার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে বাগেরহাট ও র‍্যাবের সহায়তায় ঢাকা থেকে আরও সাতজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের কাছ থেকে নগদ ৮০ হাজার ৭৪০ টাকা, ১১টি মোবাইল ফোন এবং ২০টি সিমকার্ড উদ্ধার করা হয়েছে। আসামিরা বাগেরহাট, পটুয়াখালী, মুন্সীগঞ্জ ও বরগুনা জেলার বাসিন্দা। চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তার এবং অবশিষ্ট টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০