সর্বশেষ

সারাদেশ

শিবগঞ্জে সাড়ে ৬ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ৬:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে সাড়ে ছয় কেজির বেশি হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। ওমরপুর হঠাৎপাড়া এলাকায় পরিচালিত এই অভিযানে উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য কোটি টাকারও বেশি। এই ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

রাজশাহী স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫ এর একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে ওমরপুর হঠাৎপাড়া এলাকার একটি বসতবাড়িতে আকস্মিক অভিযান চালায়। অভিযানে বসতবাড়ির মালিক মো. মেহেদী হাসানকে (৩৫) আটক করা হয়। আটক মেহেদী ওই এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে মো. আল-মামুন (৪০) নামের অপর এক সহযোগী দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন।

জিজ্ঞাসাবাদে মেহেদীর দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাড়ির সামনে খড়ি রাখার ঘরে তল্লাশি চালানো হয়। সেখান থেকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা মোট ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইন উদ্ধার করে এসআরবি সদস্যরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেহেদী স্বীকার করেছেন যে, উদ্ধারকৃত হেরোইনগুলো বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন।

এসআরবি সূত্র জানায়, গ্রেপ্তার মেহেদী ও পলাতক আল-মামুন দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদক সংগ্রহ করে আসছিলেন। পরবর্তীতে তারা চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা মূল্যে মাদক সরবরাহ করতেন। পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং আটক মেহেদীর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

১৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০