সর্বশেষ

সারাদেশ

শিবগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ৭:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এক সফল অভিযানে মো. আজিম নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাতে উপজেলার উজিরপুর ইউনিয়ন থেকে ইয়াবাসহ তাকে হাতেনাতে আটক করে ডিবি পুলিশের একটি বিশেষ দল।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত যুবকের বয়স ২৩ বছর। তিনি শিবগঞ্জ উপজেলার উত্তর উজিরপুর গ্রামের সেনাউল হকের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে জলোবাজার এলাকার মহসিন মেম্বারের মার্কেটে এই বিশেষ অভিযানটি পরিচালিত হয়।

অভিযান পরিচালনাকারী দলটির নেতৃত্বে ছিলেন জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসাইন। তল্লাশিকালে যুবকের হেফাজত থেকে নিষিদ্ধ ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জেলা পুলিশ সুপার ও ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তার সরাসরি তত্ত্বাবধানে এই মাদকবিরোধী অভিযান সফল হয়।

এই ঘটনায় আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। জেলাকে মাদকমুক্ত করতে পুলিশের এই কঠোর অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০