সর্বশেষ

সারাদেশ

রাজশাহীতে যুবদলের বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ৮:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে রাজশাহীতে শিক্ষার্থীদের মাঝে ফলজ বৃক্ষ বিতরণ ও বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করেছে রাজশাহী মহানগর যুবদল। মঙ্গলবার রাজশাহী মহানগরীর ১ নম্বর ওয়ার্ডের পীর সাহেবপাড়া এলাকায় একটি বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

রাজশাহী মহানগরীর ১ নম্বর ওয়ার্ডের পীর সাহেবপাড়া এলাকায় অবস্থিত ‘প্লেজার কিন্ডার গার্ডেন স্কুল’ প্রাঙ্গণে মঙ্গলবার সকালে এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়। কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির ফলজ বৃক্ষের চারা তুলে দেওয়া হয় এবং স্কুল প্রাঙ্গণে কয়েকটি চারা রোপণ করা হয়।

এই সচেতনতামূলক কর্মসূচিতে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মো. শরিফুল ইসলাম জনি ও সদস্য সচিব মো. রফিকুল ইসলাম রবি। এছাড়া যুগ্ম আহ্বায়ক মো. সোহেল রানা, দপ্তর সম্পাদক মাসুদুল হক মৃধা মমিন, এবং যুবদল নেতা মোহন আলী ও আখলেছুর রহমান সাজিম এতে অংশ নেন।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতৃবৃন্দও সংহতি প্রকাশ করে যোগ দেন। এদের মধ্যে ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাইনুল হোসেন, সাধারণ সম্পাদক মো. ওয়াসিম জাভেদ টিংকু, কাশিয়াডাঙ্গা থানা ছাত্রদলের সদস্য সচিব মো. আল ফেরদৌস জিন্নাহসহ স্থানীয় যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্লেজার কিন্ডার গার্ডেন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। কর্মসূচি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন ১ নম্বর ওয়ার্ড পূর্ব যুবদলের যুগ্ম আহ্বায়ক জাদিদ রাহাত দ্বীপ। অনুষ্ঠান শেষে আয়োজকদের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০