সর্বশেষ

সারাদেশ

সাতক্ষীরায় টিকটকে প্রেম: সন্তান ফেলে ইউপি সদস্যের সঙ্গে পালালেন গৃহবধূ

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ২:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরার ভোমরা ইউনিয়নে টিকটকের মাধ্যমে প্রেমের সম্পর্কে জড়িয়ে ১১ বছরের সন্তান ও স্বামীকে ফেলে এক ইউপি সদস্যের সঙ্গে পালিয়েছেন এক গৃহবধূ। কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য দেবপ্রসাদ সরকার বাবুর সঙ্গে ওই গৃহবধূর পলায়নের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মাকে ফিরে পেতে খাওয়া-দাওয়া ছেড়ে কান্নাকাটি করছে তাদের একমাত্র সন্তান অর্ক।

আলোড়িত এই ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামে। ভুক্তভোগী স্বামী অর্জুন সরকার তার স্ত্রী লাবনী সরকারকে ফিরে পাওয়ার জন্য ইতিমধ্যে আদালতের দ্বারস্থ হয়েছেন। অর্জুনের অভিযোগ, সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের সূত্র ধরে কালিগঞ্জের তারালী ইউনিয়ন পরিষদের সদস্য দেবপ্রসাদ সরকার বাবুর সাথে লাবনীর ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে গত ১৭ সেপ্টেম্বর লাবনীকে ফুসলিয়ে নিয়ে যান ওই ইউপি সদস্য।

পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার দিন লাবনী তার ১১ বছরের ছেলে অর্ককে নিয়ে বাবার বাড়িতে যান। পরবর্তীতে কৌশলে অর্ককে নিজ বাড়িতে ফেরত পাঠিয়ে দিয়ে গৃহবধূ লাবনী নিখোঁজ হন। বাড়ি থেকে যাওয়ার সময় তিনি আলমারি ভেঙে নগদ প্রায় আড়াই লাখ টাকা এবং কয়েক ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এদিকে মায়ের আকস্মিক চলে যাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েছে তাদের একমাত্র সন্তান অর্ক। মাকে ফিরে পাওয়ার আকুতি জানিয়ে সে নাওয়া-খাওয়া বন্ধ করে দিয়েছে। অর্জুন সরকার তার অবুঝ সন্তানের মুখের দিকে তাকিয়ে যেকোনো মূল্যে স্ত্রীকে ফিরে পাওয়ার আকুতি জানিয়েছেন। এ ঘটনায় সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করা হয়েছে।

অবশ্য এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য দেবপ্রসাদ সরকার বাবুর সাথে যোগাযোগ করা হলে তিনি সব অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন, তারা পালিয়ে যাননি বরং আইন ও ধর্মীয় রীতি মেনে বৈধভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। বর্তমানে এই ঘটনাটি নিয়ে জেলাজুড়ে ব্যাপক তোলপাড় চলছে।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০