সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পিলারে ধাক্কা, নিহত ১

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুন্না শেখ (২০) নামের এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। আজ রোববার দুপুরে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পিলারে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মুন্না শেখ উপজেলার বান্ধাবাড়ী ইউনিয়নের নাগড়া গ্রামের ইখতিয়ার শেখের ছেলে। আজ দুপুরে নিজের মোটরসাইকেল নিয়ে নাগড়া থেকে পয়সারহাটের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তিনি।

পথিমধ্যে মোটরসাইকেলটি পয়সারহাট ব্রিজের মোড় এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় দ্রুতগতির গাড়িটি সরাসরি সড়কের পাশে থাকা একটি পিলারে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় ও শরীরে গুরুতর আঘাত পেয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকেন।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০