সর্বশেষ

সারাদেশ

পঞ্চগড়ে নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত

কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়
কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
পঞ্চগড়ে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত হয়েছে। ‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। পর্যটকদের নিরাপত্তা ও আকর্ষণীয় স্পটগুলো ঘুরে দেখার সুব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

২৭ সেপ্টেম্বর দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে জেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের মানুষ অংশ নেন।

র‍্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের পর্যটন শিল্পের বিকাশ, প্রাকৃতিক সৌন্দর্য এবং অপার সম্ভাবনা নিয়ে বিশদ আলোচনা করা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পর্যটকরা যাতে স্বাচ্ছন্দ্যে এ অঞ্চলের দর্শনীয় স্থানগুলো ভ্রমণ করতে পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

পঞ্চগড় জেলা প্রশাসক শুকরিয়া পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম ইমাম রাজী টুলু এবং অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন। এছাড়া জেলা জামায়াতের আমির ইকবাল হোসাইনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সভায় বক্তব্য রাখেন।

১২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০