সর্বশেষ

সারাদেশ

কচ্ছপতলী বাজারে ৩ কোটি টাকার আধুনিক শেড উদ্বোধন

মো.আরিফ, বান্দরবান 
মো.আরিফ, বান্দরবান 

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ৯:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার আলেক্ষ্যং ইউনিয়নের কচ্ছপতলী বাজারে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক বাজার শেড উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে নির্মিত শেডটি রোববার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিংপ্রু জেরী।

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার ৩ নম্বর আলেক্ষ্যং ইউনিয়নের কচ্ছপতলী বাজারে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক বাজার শেড উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে নবনির্মিত বাজার শেডটির উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিংপ্রু জেরী।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে বাজার শেডটি নির্মাণ করা হয়েছে। নতুন বাজার শেড চালু হওয়ায় স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতাদের দীর্ঘদিনের দুর্ভোগ কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

একই সঙ্গে বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও আধুনিকতা বাড়বে বলেও মনে করছেন তাঁরা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী প্রতিপদ দেওয়ান, রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজমিন আলম তুলি, সহকারী কমিশনার (ভূমি) মো. ফারহান ফাইয়াজ, রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হুমায়ূন কবীর, হেডম্যান সাশৈপ্রু, ৩ নম্বর আলেক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, হাইনুমং মারমা, সাচিংথুই মারমা ও শ্যামল তঞ্চঙ্গ্যাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০