সর্বশেষ

সারাদেশ

সিরাজগঞ্জে মেয়ে অপহরণের ১ মাস পার, বাবার সংবাদ সম্মেলন

স্বপন মির্জা, সিরাজগঞ্জ
স্বপন মির্জা, সিরাজগঞ্জ

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জের সলঙ্গায় স্কুলে যাওয়ার পথে দশম শ্রেণির এক স্কুলছাত্রী অপহরণের এক মাসেরও বেশি সময় পার হলেও এখনো তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। এই পরিস্থিতিতে নিখোঁজ মেয়েকে ফিরে পেতে এবং উদ্ধার নিশ্চিত করার দাবিতে সলঙ্গায় সংবাদ সম্মেলন করেছেন অসহায় বাবা মো. মোমিনুল ইসলাম। একই সঙ্গে তিনি মামলা তুলে নেওয়ার হুমকি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগও করেছেন।

ঘটনার বিবরণ দিয়ে সংবাদ সম্মেলনে মো. মোমিনুল ইসলাম জানান, উনুখাঁ পাগলাপীর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী মাহিয়া আক্তার মিরা গত ২৩ আগস্ট সকালে বিদ্যালয়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। উনুখাঁ বাজারের পশ্চিম পাশে পৌঁছালে দবিরগঞ্জ গ্রামের জাহিদুল ইসলামের ছেলে জাকারিয়াসহ কয়েকজন মিলে তাকে জোরপূর্বক একটি হাইস গাড়িতে তুলে নিয়ে যায় বলে তাদের কাছে খবর আসে।

এই অপহরণের ঘটনায় সলঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হলে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করে আদালতে পাঠায়। কিন্তু পরবর্তীতে আসামিরা জামিনে মুক্তি পেয়ে উল্টো মামলা তুলে নেওয়ার জন্য ভুক্তভোগী পরিবারকে নানাভাবে ভয়ভীতি ও হুমকি দেখাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

সংবাদ সম্মেলনে অসহায় বাবা অভিযোগ করেন, আসামিরা জামিনে এসে শুধু হুমকিই দিচ্ছে না, বরং ভুক্তভোগী পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে চরমভাবে হয়রানি করছে। ফলে মেয়েকে হারানোর বেদনার পাশাপাশি পুরো পরিবার এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

দীর্ঘদিন অতিবাহিত হলেও মেয়ের কোনো সন্ধান না পেয়ে চরম উদ্বেগ প্রকাশ করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন মোমিনুল ইসলাম। তিনি মাহিয়া আক্তার মিরাকে দ্রুত উদ্ধার করে পরিবারের বুকে ফিরিয়ে দেওয়ার জন্য পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জোর দাবি জানান। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০