রুমা-রোয়াংছড়ি নারী ফুটবল ম্যাচ ১–১ গোলে ড্র
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ৯:১৮ অপরাহ্ন
শেয়ার করুন:
‘সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর মহিলা দলের খেলায় রুমা উপজেলা মহিলা দল ও রোয়াংছড়ি উপজেলা মহিলা দল ১–১ গোলে ড্র করেছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে দুই দল। ম্যাচজুড়ে একে অপরের রক্ষণভাগে একের পর এক আক্রমণ চালায় রুমা ও রোয়াংছড়ি উপজেলা মহিলা দল।
নির্ধারিত সময়ে দুই দলই একটি করে গোল করতে সক্ষম হয়। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ১–১ গোলের সমতায় ম্যাচ শেষ হয়।
উত্তেজনাপূর্ণ এই ম্যাচে রোয়াংছড়ি উপজেলা মহিলা দলের খেলোয়াড় দ চিং তুই ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে প্রধান অতিথি ক্যাপ্টেন মো. সামিউল ইসলাম, এএমসি তাঁর হাতে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেন।
ম্যাচটি দেখতে মাঠে দর্শকদের ব্যাপক উপস্থিতি ছিল। টুর্নামেন্ট ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যেও ছিল উৎসাহ-উদ্দীপনা।
আয়োজকেরা জানান, জেলার বিভিন্ন উপজেলার নারী ফুটবলারদের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্ট খেলাধুলার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এ সময় জেলা ক্রীড়া কর্মকর্তা, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
১০৮ বার পড়া হয়েছে