সর্বশেষ

জাতীয়

জ্বালানি সংকট কাটবে, সরবরাহ বিঘ্নে জনগণের কষ্টে আমরা দুঃখিত: টুকু

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ৮:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, শিগগিরই দেশে জ্বালানি সংকট কেটে যাবে। আগামীতে কোনো দুর্ঘটনা না ঘটলে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহে আর সমস্যা থাকবে না বলে আশা প্রকাশ করেছেন তিনি।

রোববার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

মন্ত্রী বলেন, ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে তেল ও গ্যাস সরবরাহের প্রধান অঞ্চল মধ্যপ্রাচ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এ পরিস্থিতিতে জ্বালানির বিকল্প উৎস খুঁজে পেতে কিছুটা সময় লেগেছে। এর মধ্যে জ্বালানি কেনা হলেও ভাসমান এলএনজি টার্মিনালে আগুন লাগার কারণে তা দেশে আনা সম্ভব হয়নি।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, এখন সঠিকভাবে জ্বালানি দেশে আসছে। সাময়িকভাবে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, বিশ্বের বিভিন্ন জায়গাতেও এমন পরিস্থিতি দেখা দিয়েছে। তবে সরবরাহে বিঘ্ন ঘটায় জনগণ যে কষ্ট করেছে, তার জন্য আমরা দুঃখিত।

তিনি বলেন, জনগণ আস্থা রেখে সরকারকে ভোট দিয়েছে। কিন্তু জ্বালানি সরবরাহ ও দুর্ঘটনার কারণে কিছুটা দেরি হয়েছে। এখন জ্বালানি আমদানি করা সম্ভব হয়েছে এবং সরবরাহের সময়সূচিও ঠিক করা হয়েছে।

মন্ত্রী আশা প্রকাশ করে বলেন, আগামীতে কোনো দুর্ঘটনা না ঘটলে বিদ্যুৎ ও জ্বালানি ঠিকভাবে সরবরাহ করা সম্ভব হবে।

জনগণের কষ্ট লাঘবে সরকার বিকল্প উৎস খুঁজে বের করেছে উল্লেখ করে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বেশি দাম দিয়ে গ্যাস আনা হয়েছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নিজে বিষয়টিতে হস্তক্ষেপ করেছেন বলেই দ্রুত সমাধান সম্ভব হয়েছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাই দল হিসেবে কাজ করেছে।

১২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০