সর্বশেষ

সারাদেশ

খাগড়াছড়ির আলুটিলায় নিয়ন্ত্রণ হারিয়ে চাঁদের গাড়ি খাদে, নিহত চালক

আল মামুন, খাগড়াছড়ি
আল মামুন, খাগড়াছড়ি

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ৮:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় একটি মালবাহী জীপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে এক চালক নিহত হয়েছেন। আলুটিলা সাপমারা এলাকায় রোববার সকালে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত চালকের নাম চন্দন দত্ত। তিনি খাগড়াছড়ি পৌরসভার বাসিন্দা বলে নিশ্চিত করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে খাগড়াছড়ি জেলা শহর থেকে মালামাল বোঝাই করে মাটিরাঙ্গা ও গুইমারা উপজেলার দিকে যাচ্ছিল জীপটি। পথে আলুটিলা সংলগ্ন সাপমারা এলাকায় পৌঁছালে গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গভীর খাদে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান চালক চন্দন দত্ত। তিনি খাগড়াছড়ি পৌরসভার শহীদ কাদের সড়কের বসুন্ধরা এলাকার অমূল্য দত্তের ছেলে।

নিহতের পারিবারিক সূত্র জানিয়েছে, চন্দন দত্ত আবুল খায়ের কোম্পানির স্থানীয় ডিলার এসএস ট্রেডার্সের স্বত্বাধিকারী শিপসংকর দে-র মালিকানাধীন গাড়িটি চালাতেন। মালামাল পরিবহনের সময় এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার শিকার হন তিনি।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল। ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা হারুন অর রশিদ জানান, দুর্ঘটনাকবলিত গাড়িটি গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দীর্ঘ প্রচেষ্টার পর খাদ থেকে চালকের মরদেহ উদ্ধার করে মাটিরাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শনকারী মাটিরাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গভীর খাদ থেকে চালকের লাশটি উদ্ধার করা হয়েছে। মাটিরাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) আশরাফুল মুন্না জানিয়েছেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।

১৫০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০