সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে বিদেশি মদ ও গান পাউডারসহ গ্রেফতার ১

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ৮:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ, কোডিনযুক্ত সিরাপ ও কথিত গান পাউডারসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত ব্যক্তির কাছ থেকে মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। শনিবার দিবাগত রাতে উপজেলার রানীহাটি ইউনিয়নের কুথুনীপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে রানীহাটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কুথুনীপাড়া গ্রামের একটি বাড়িতে এই বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে মাদক ও বিস্ফোরক সদৃশ দ্রব্য মজুত রাখার অভিযোগে মো. আব্দুল জলিল (৬৪) নামের এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তিনি স্থানীয় মৃত বেলাল উদ্দীনের ছেলে।

পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের প্রত্যক্ষ দিকনির্দেশনায় পরিচালিত এই অভিযানে আসামির হেফাজত থেকে ৪ বোতল ‘রয়্যাল স্ট্যাগ’ ব্র্যান্ডের বিদেশি মদ এবং ৬০ বোতল কোডিনযুক্ত আমদানি নিষিদ্ধ সিরাপ উদ্ধার করা হয়। একই সঙ্গে প্রায় দুই কেজি ওজনের ধূসর রঙের দানাদার পদার্থ উদ্ধার করা হয়, যা প্রাথমিক অনুসন্ধানে কথিত গান পাউডার বলে ধারণা করছে পুলিশ।

এছাড়া মাদক চোরাচালান ও অবৈধ পণ্য পরিবহনের কাজে ব্যবহৃত একটি লাল-কালো রঙের রেজিস্ট্রেশনবিহীন ১১০ সিসি বাজাজ ডিসকভার মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় প্রচলিত আইনে মামলা দায়েরের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। জেলাজুড়ে মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০