সর্বশেষ

সারাদেশ

বর্ণাঢ্য শোভাযাত্রা ও ঘোড়ার গাড়িতে টাঙ্গাইলে বিশ্ব পর্যটন দিবস উদযাপন

কাজী রিপন, টাঙ্গাইল
কাজী রিপন, টাঙ্গাইল

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ৭:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
তথ্যপ্রযুক্তির ছোঁয়ায় পর্যটন শিল্পের বিকাশ ও বিশ্বব্যাপী প্রচারের প্রত্যয়ে টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস। র‍্যালি, আলোচনা সভাসহ নানা আকর্ষণীয় কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করে জেলা প্রশাসন।

'ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন' প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার সকালে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণিল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। এ সময় ঢাকঢোল ও ঐতিহ্যবাহী সাজানো ঘোড়ার গাড়ি শোভাযাত্রার মূল আকর্ষণ বাড়িয়ে তোলে।

জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান, টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি জাফর আহমেদ এবং টেলিভিশন রিপোর্টার্স ফোরামের সভাপতি মামুনুর রহমান।

সভায় বক্তারা বলেন, আধুনিক যুগে পর্যটন খাতের প্রসারে কৃত্রিম বুদ্ধিমত্তা ও তথ্যপ্রযুক্তির সঠিক ব্যবহার অত্যন্ত জরুরি। টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁত শিল্প, মধুপুরের আনারস, জাতীয় উদ্যান ও ঐতিহাসিক স্থানগুলোকে বিশ্ববাসীর কাছে আকর্ষণীয়ভাবে তুলে ধরতে ডিজিটাল প্ল্যাটফর্মের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। অনুষ্ঠানে স্থানীয় পর্যটন ব্যবসায়ী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০