সর্বশেষ

সারাদেশ

বঙ্গোপসাগরে ১৫ জেলেসহ ট্রলারডুবি, প্রাণে বাঁচলেন সবাই

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ৭:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর মহিপুরের আলীপুর মৎস্যবন্দর থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ১৫ জেলেসহ একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। তবে ভাগ্যক্রমে সাগরে ভাসমান অবস্থায় অন্য একটি ট্রলারের সহায়তায় সব জেলেকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। নিখোঁজ ট্রলারটি উদ্ধারের জোর প্রচেষ্টা চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০টার দিকে কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে প্রায় ৪৫ কিলোমিটার গভীরে এই দুর্ঘটনা ঘটে। নিমজ্জিত ট্রলারটির নাম ‘এমবি মায়ের দোয়া-৬’।

উদ্ধার পাওয়া জেলেরা জানান, আলীপুর বন্দর থেকে সকালে রওনা হওয়ার কিছু সময় পরই সাগরের উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি। প্রচন্ড ঢেউয়ের আঘাতে ট্রলারটির তলার অংশ ফেটে পানি ঢুকতে শুরু করে এবং একপর্যায়ে তা তলিয়ে যায়।

ট্রলারটির মাঝি মূসা জানান, জীবন বাঁচাতে তারা সাগরে ভেসে থাকার কিছুক্ষণ পর কাছাকাছি থাকা আরেকটি মাছ ধরার ট্রলার তাদের দেখতে পায়। পরবর্তীতে ওই ট্রলারের জেলেরা এগিয়ে এসে ১৫ জনকেই অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

ট্রলারের মালিক মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জেলেদের নিরাপদে ফিরিয়ে আনা গেলেও ট্রলারটি এখনো নিখোঁজ রয়েছে। সেটি সনাক্ত ও উদ্ধারের জন্য চেষ্টা চালানো হচ্ছে।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ মনিরুজ্জামান জানান, গভীর সমুদ্রে ট্রলারডুবির ঘটনায় সব জেলেকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। নিখোঁজ ট্রলারটির সন্ধান পেতে পুলিশ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছে।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০