গোয়াইনঘাট সীমান্তে বিজিবির ওপর হামলা, আহত ১
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সিলেটের গোয়াইনঘাট সীমান্তে বিজিবি সদস্যদের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। ৪৮ বিজিবির তামাবিল ক্যাম্পের কমান্ডার মোহাম্মদ গোলাম মোস্তফা বাদী হয়ে ২২ সেপ্টেম্বর রাতে গোয়াইনঘাট থানায় মামলাটি করেন। এতে গুলিবিদ্ধ নলজুড়ি এলাকার মো. বাবলা লিটনসহ আটজনকে আসামি করা হয়েছে।
সিলেটের গোয়াইনঘাট সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকে কেন্দ্র করে বিজিবি সদস্যদের ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে।
৪৮ বিজিবির তামাবিল ক্যাম্পের কমান্ডার মোহাম্মদ গোলাম মোস্তফা বাদী হয়ে ২২ সেপ্টেম্বর রাতে গোয়াইনঘাট থানায় মামলাটি করেন। মামলায় গুলিবিদ্ধ নলজুড়ি এলাকার মো. বাবলা লিটনসহ আটজনকে আসামি করা হয়েছে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মোড়ল মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে সীমান্তের ১২৭৮/৪ নম্বর পিলারের কাছে মো. বাবলা লিটনসহ ৭ থেকে ৮ জন অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করেন। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা তাঁদের ধাওয়া করলে তাঁরা বিএসএফ সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন।
একপর্যায়ে বিএসএফ সদস্যদের গুলিতে বাবলা লিটন আহত হন। পরে ঘটনাস্থলে বিজিবি সদস্যরা গেলে তাঁদের ওপরও হামলা করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি সদস্যরা পাঁচটি ফাঁকা গুলি ছোড়েন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক।
১৩৪ বার পড়া হয়েছে