সর্বশেষ

সারাদেশ

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, দেড় লাখ টাকা জরিমানা

রাজু বিশ্বাস, গোয়াইনঘাট, সিলেট
রাজু বিশ্বাস, গোয়াইনঘাট, সিলেট

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
সিলেটের গোয়াইনঘাটে বালির হাওর ও বুধিগাঁও হাওরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে অবৈধ বালু উত্তোলনের দায়ে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। একই সঙ্গে বালু উত্তোলনে ব্যবহৃত চারটি লিস্টার মেশিন জব্দ করে ধ্বংস করা হয়।

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বালির হাওর ও বুধিগাঁও হাওরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সংশ্লিষ্টদের ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত চারটি লিস্টার মেশিন জব্দ করা হয়। পরে মেশিনগুলো ধ্বংস করা হয়েছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশের ভারসাম্য ও সরকারি সম্পদ রক্ষায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। সরকারি অনুমতি ছাড়া বালু উত্তোলন করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

১২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০