সর্বশেষ

সারাদেশ

শিবগঞ্জ সীমান্তে ভারতীয় চোরাই মোবাইলসহ যুবক গ্রেপ্তার

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে চারটি ভারতীয় চোরাই মোবাইল ফোনসহ মোঃ রবিউল ইসলাম (৩৫) নামের এক যুবককে আটক করেছে বিজিবি। সোনামসজিদ সীমান্ত এলাকা দিয়ে চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা তাকে গ্রেপ্তার করে।

শুক্রবার বেলা ১১টার দিকে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের নলডুবী গ্রামের একটি সেতুর কাছে এ অভিযান চালানো হয়। আটক রবিউল ইসলাম উপজেলার নামোচকপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনামসজিদ বিওপির হাবিলদার মোঃ কাজী ইব্রাহীমের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৪/৪-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নলডুবী এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন রবিউলকে আটক করে তার কাছ থেকে চারটি ভারতীয় মোবাইল ফোন উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, উদ্ধার হওয়া মোবাইলগুলোর আনুমানিক সিজার মূল্য ১ লাখ ২০ হাজার টাকা। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্তে সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০