সর্বশেষ

সারাদেশ

উৎসবমুখর পরিবেশে শৈলকুপা মহিলা ডিগ্রী কলেজে নবীন বরণ ও ক্লাস উদ্বোধন

এইচ এম ইমরান, ঝিনাইদহ
এইচ এম ইমরান, ঝিনাইদহ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ঝিনাইদহের ঐতিহ্যবাহী শৈলকুপা মহিলা ডিগ্রী কলেজে উৎসবমুখর পরিবেশে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার প্রথম বর্ষের নবীন শিক্ষার্থী ও অভিভাবকদের প্রাণবন্ত উপস্থিতিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা ছাত্রীদের শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের মাধ্যমে আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

ঝিনাইদহের শৈলকুপায় অবস্থিত এই নারী শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের সম্মানিত অধ্যক্ষ মো. খবির আহমেদ মোল্লা। জমকালো এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন গভর্নিং বডির সভাপতি আবুল বাশার তরিকুল সাদাত।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো: রাশিদুজ্জামান। এছাড়া অন্যান্য আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন শৈলকুপা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিদুল ইসলাম, কবিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, হিতামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম ছরোয়ার এবং মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান। উপজেলার বিভিন্ন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণও এই আনন্দঘন মুহূর্তের অংশীদার হন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল হাকিম জিল্লু সহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। উপস্থিত সুধীজন ও অভিভাবকরা ছাত্রীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিক চরিত্র গঠনে সক্রিয় ভূমিকা রাখার পরামর্শ প্রদান করেন।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০