সর্বশেষ

সারাদেশ

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়: পাবনায় সচেতনতামূলক বিশেষ কর্মশালা

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ৭:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
পাবনায় মাদকাসক্তির ভয়াবহ সামাজিক ও অর্থনৈতিক ক্ষতি রুখতে এবং মাদকমুক্ত সমাজ গঠনে এক বিশেষ সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় মাদক প্রতিরোধে সমন্বিত সামাজিক উদ্যোগের ওপর জোর দেন বক্তারা। দেশের তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়।

পাবনা জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই গুরুত্বপূর্ণ কর্মশালায় সভাপতিত্ব করেন পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালীর সঞ্চালনায় অনুষ্ঠানে পাবনার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা মাদকের বিস্তার রোধে কঠোর আইনি পদক্ষেপের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধির তাগিদ দেন।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) উম্মে তাবাসসুম, এবং সহকারী পুলিশ সুপার আরজুমা আকতার। এছাড়াও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার এবং সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম মাদক নির্মূলে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার কথা তুলে ধরেন।

সভায় বক্তারা বলেন, মাদকাসক্তি শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং পুরো পরিবার ও সমাজকে পঙ্গু করে দেয়। মাদকাসক্তদের সঠিক চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি তরুণ সমাজকে সুস্থ ধারার বিনোদন ও খেলাধুলায় সম্পৃক্ত করার আহ্বান জানানো হয়। মাদক পাচার ও সহজলভ্যতা বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হওয়ার অনুরোধ জানান উপস্থিত অতিথিরা।

১২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০