সর্বশেষ

সারাদেশ

শাহজাদপুরে বাসচাপায় সিএনজি যাত্রী নিহত, আহত ২

স্বপন মির্জা, সিরাজগঞ্জ
স্বপন মির্জা, সিরাজগঞ্জ

বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ৮:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জের শাহজাদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। বগুড়া-নগরবাড়ী মহাসড়কের বাঘাবাড়ি দক্ষিণপাড়া এলাকায় ঘটে যাওয়া এই সড়ক দুর্ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

নিহত মোস্তাফিজুর রহমান (৫২) পাবনা জেলার আতাইকুলা থানার দক্ষিণ আতাইকুলা গ্রামের মৃত খোদা বক্স মোল্লার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বেলা পৌনে ১২টার দিকে বগুড়া থেকে পাবনাগামী ‘আল আমিন’ পরিবহনের একটি দ্রুতগতির বাস নিয়ন্ত্রণ হারায়। বাসটি সামনে থাকা সিএনজিচালিত অটোরিকশাটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দিলে সেটি ছিটকে গিয়ে সামনে থাকা একটি কাভার্ড ভ্যানের নিচে ঢুকে পড়ে।

এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মোস্তাফিজুর রহমানের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত অপর দুই যাত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাবনার বেড়া এলাকার একটি হাসপাতালে পাঠানো হয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে। ঘাতক বাসটিকে আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০