সর্বশেষ

সারাদেশ

পঞ্চগড়ে নারী কেলেঙ্কারিতে মোয়াজ্জিনকে অপসারণের দাবিতে মানববন্ধন

কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়
কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়

বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ৮:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
পঞ্চগড় চিনিকল মসজিদের সাময়িক বহিষ্কৃত মোয়াজ্জিন শহিদুল ইসলামের স্থায়ী অপসারণের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। নারী কেলেঙ্কারি ও চুরিসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে অভিযুক্ত এই মোয়াজ্জিনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ক্ষুব্ধ মুসল্লিরা। অন্যথায় তাঁরা ওই মসজিদে নামাজ বর্জন করার ঘোষণা দিয়েছেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় পুরাতন পঞ্চগড় মিলগেট এলাকার ঢাকা-পঞ্চগড় জাতীয় মহাসড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। স্থানীয় সচেতন এলাকাবাসীর ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে চিনিকল এলাকার শত শত সাধারণ মানুষ ও মুসল্লি অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেওয়া স্থানীয় ব্যক্তিরা অভিযোগ করেন, পঞ্চগড় চিনিকল জামে মসজিদের মোয়াজ্জিন শহিদুল ইসলামের বিরুদ্ধে এর আগেও সরকারি টিন চুরিসহ নানাবিধ অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। অতীতে একাধিকবার তাঁকে সতর্ক করা হলেও তিনি নিজেকে সংশোধন করেননি। সর্বশেষ ঢাকা থেকে আসা এক নারীর সাথে আপত্তিকর অবস্থায় এলাকাবাসী তাঁকে হাতেনাতে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।

আন্দোলনকারীরা জানান, পুলিশে হস্তান্তরের পর মোয়াজ্জিন শহিদুল জামিনে মুক্তি পেয়ে পুনরায় মসজিদে ফিরে আসেন। এতে স্থানীয়দের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হলে মসজিদ কমিটি তাঁকে সাময়িকভাবে বহিষ্কার করে। কিন্তু এলাকাবাসী তাঁর চূড়ান্ত ও স্থায়ী অপসারণ চান।

মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, বিতর্কিত ও অনৈতিক কাজে লিপ্ত থাকা কোনো ব্যক্তির পেছনে তাঁরা নামাজ আদায় করবেন না। ওই মোয়াজ্জিনকে যদি স্থায়ীভাবে বরখাস্ত না করা হয়, তবে চিনিকল মসজিদে নামাজ পড়া বর্জন করবেন সাধারণ মুসল্লিরা। অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তাঁরা।

১১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০