সর্বশেষ

সারাদেশ

জয়পুরহাটে পেট্রোল পাম্পে যৌথ অভিযান

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট

বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ৬:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
জ্বালানি তেলের সাম্প্রতিক মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে পরিমাপে কারচুপি ও অবৈধ মজুত প্রতিরোধে জয়পুরহাটের বিভিন্ন পেট্রোল পাম্পে যৌথ তদারকি অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। অভিযানে ডিজেল, অকটেন ও পেট্রোলের সরবরাহকৃত পরিমাপ পরীক্ষা করা হয়।

মঙ্গলবার বিকেলে জয়পুরহাট শহরের সড়ক ভবন এলাকার উত্তরা ফিলিং স্টেশন এবং গুলশান মোড় এলাকার জয়পুর ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর উল আলম এবং বিএসটিআইয়ের পরিদর্শক প্রকৌশলী আসাদুজ্জামান।

অভিযানকালে দুটি ফিলিং স্টেশনে ডিজেল, অকটেন ও পেট্রোলের সরবরাহকৃত পরিমাপ পরীক্ষা করা হয়। পরীক্ষায় জ্বালানি তেলের পরিমাপ সঠিক পাওয়া যায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর উল আলম বলেন, জ্বালানি তেলের দাম বাড়ার সুযোগ নিয়ে কোনো অসাধু চক্র যাতে কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে কিংবা পরিমাপে কম দিতে না পারে, সে জন্য জেলা প্রশাসনের নির্দেশনায় এ তদারকি অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি জানান, জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতসহ এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

১১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০