সর্বশেষ

সারাদেশ

সাগরে গভীর নিম্নচাপ: পায়রাসহ সব বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে বৃষ্টি

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ৫:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর উপকূলসহ দেশের বিভিন্ন স্থানে গুড়ি গুড়ি ও মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে। উত্তাল সাগর ও বৈরী আবহাওয়ার কারণে পায়রা, মোংলা, চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের বিশেষ সতর্কবার্তার পর উপকূলীয় এলাকার বাসিন্দাদের মধ্যে সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি বর্তমানে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। আজ মধ্যরাতের মধ্যে ভারতের উত্তর অন্ধ্র প্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে এই গভীর নিম্নচাপটি। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলোতে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

পটুয়াখালীর কলাপাড়া ও কুয়াকাটাসহ উপকূলীয় এলাকায় গত দুই দিন ধরে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। থেমে থেমে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। সমুদ্রের পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে কিছুটা বৃদ্ধি পেয়েছে এবং বড় বড় ঢেউ তীরে আছড়ে পড়ছে। বৈরী আবহাওয়ার কারণে উত্তাল রয়েছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর।

এমন পরিস্থিতিতে দেশের চার সমুদ্র বন্দর—পায়রা, মোংলা, চট্টগ্রাম ও কক্সবাজারকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার ট্রলার ও নৌকাগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০