সর্বশেষ

সারাদেশ

পাবনায় অনলাইনে জুয়া খেলার অপরাধে চারজন আটক

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ৬:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
পাবনার আতাইকুলায় অনলাইনে জুয়া খেলার অপরাধে চারজনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গত মঙ্গলবার রাতে উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের বৃহস্পতিপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে ইতিমধ্যেই থানায় মামলা দায়ের করা হয়েছে।

এসআরবি পাবনা ক্যাম্পের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার ডলি রানী সরকারের নেতৃত্বে আতাইকুলা থানার ভুলবাড়িয়া ইউনিয়নের বৃহস্পতিপুর গ্রামে এই বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে জুয়া খেলারত অবস্থায় চারজনকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃতরা হলেন—আতাহকুলার রঘুনাথপুর গ্রামের মৃত মঈন উদ্দিন খাঁর ছেলে শুকুর আলী (৩৫), একই গ্রামের মৃত আবু বক্করের ছেলে শরিফুল ইসলাম (৪০), দিয়ার পাড়ার শাহজাহান মোল্লার ছেলে ইকবাল হোসেন (৩২) এবং লক্ষীপুর গ্রামের আক্তার আলীর ছেলে একরামুল হক (৩৮)।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, বৃহস্পতিপুর গ্রামে আটক শুকুর আলীর একটি ভাড়া করা চায়ের দোকান রয়েছে। দীর্ঘদিন ধরে সেখানে স্মার্টফোনের মাধ্যমে অনলাইনে অবৈধ জুয়া খেলার আড্ডা বসছিল। এমন সংবাদের ভিত্তিতে সেখানে আকস্মিক অভিযান চালায় এসআরবি। আটককৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে জুয়া আইনে মামলা করা হয়েছে।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০