সর্বশেষ

সারাদেশ

বান্দরবানে বাল্যবিবাহ প্রতিরোধে গণমাধ্যমের সম্পৃক্ততা নিয়ে সভা

মো.আরিফ, বান্দরবান 
মো.আরিফ, বান্দরবান 

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
বান্দরবান পার্বত্য জেলায় বাল্যবিবাহ প্রতিরোধ এবং নির্দিষ্ট এলাকাকে আনুষ্ঠানিকভাবে ‘বাল্যবিবাহমুক্ত এলাকা’ হিসেবে ঘোষণার লক্ষ্যে গণমাধ্যমের সম্পৃক্ততা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রত্যন্ত ও পাহাড়ি এলাকায় বাল্যবিবাহ প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

বান্দরবানে বাল্যবিবাহ প্রতিরোধে গণমাধ্যমের সম্পৃক্ততা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় বান্দরবান সদর গ্রাউস (জিআরএইউএস—গ্রাম উন্নয়ন সংগঠন) কার্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

গ্রাউস ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত এ সভায় বাস্তবায়নকারী সংস্থা হিসেবে দায়িত্ব পালন করে বান্দরবান সদর এডিপি (গ্রাউস)।

সভায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বান্দরবান জেলা কার্যালয়ের সিনিয়র ম্যানেজার আশীষ কুমার হালদার, গ্রাম উন্নয়ন সংগঠনের (গ্রাউস) উপনির্বাহী পরিচালক চিন্ময় মুরুং, প্রোগ্রাম ম্যানেজার টুলু মারমা, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার সোনিয়া আফরোজ এবং প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হক উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিক এবং উন্নয়নকর্মীরাও সভায় অংশ নেন।

সভায় বক্তারা বলেন, বান্দরবানের প্রত্যন্ত ও পাহাড়ি এলাকায় বাল্যবিবাহ প্রতিরোধে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সংবাদ ও প্রচারের মাধ্যমে তৃণমূল পর্যায়ে সচেতনতা বাড়ানোর পাশাপাশি বাল্যবিবাহের ক্ষতিকর দিকগুলো মানুষের সামনে তুলে ধরা সম্ভব। একই সঙ্গে এ বিষয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতেও গণমাধ্যম কার্যকর ভূমিকা রাখতে পারে।

আয়োজকেরা জানান, স্থানীয় প্রশাসন, সুশীল সমাজ ও গণমাধ্যমের সমন্বিত উদ্যোগের মাধ্যমে বান্দরবান সদর উপজেলাকে বাল্যবিবাহমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলা এ কার্যক্রমের অন্যতম লক্ষ্য।

সভায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বান্দরবান জেলা কার্যালয়ের সিনিয়র ম্যানেজার আশীষ কুমার হালদার বাল্যবিবাহ প্রতিরোধে সংবাদকর্মীদের সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, গণমাধ্যম দ্বারা সচেতনতা বাড়ানো গেলে বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ আরও জোরদার করা সম্ভব। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে বান্দরবানে বাল্যবিবাহ প্রতিরোধ করা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০