সর্বশেষ

সারাদেশ

ভালুকায় বেকারিতে অভিযান: ১ লাখ টাকা জরিমানা, ১৫ বস্তা মেয়াদোত্তীর্ণ আটা ধ্বংস

আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ
আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ

মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ১১:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের ভালুকায় অসাধু উপায়ে মেয়াদোত্তীর্ণ উপাদান দিয়ে খাদ্যপণ্য তৈরির দায়ে বি-বাড়িয়া বেকারিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে গফরগাঁও রোডের ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১৫ বস্তা মেয়াদোত্তীর্ণ আটা জব্দ ও ধ্বংস করা হয়। জনস্বাস্থ্য রক্ষায় এই প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

পৌর শহরের গফরগাঁও রোড এলাকায় খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণ ও ভোক্তাদের সুরক্ষার লক্ষ্য নিয়ে মঙ্গলবার বিকেলে অভিযান পরিচালনা করা হয়। তদারকিকালে বি-বাড়িয়া বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের প্রমাণ পাওয়ার পাশাপাশি সংরক্ষিত অবস্থায় বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ কাঁচামাল শনাক্ত করা হয়।

ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফিরোজ হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৮ ধারায় বেকারির মালিক মুক্তা বেগমকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় জব্দ করা ১৫ বস্তা মেয়াদোত্তীর্ণ আটা ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

অভিযান পরিচালনা করার সময়ে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. মাহবুব আরেফিন রাফি, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. সামছুল ইসলাম রমিজ এবং পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মো. শাহাবুদ্দিন উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন জানিয়েছে, খাদ্যে ভেজাল প্রতিরোধ ও জনস্বাস্থ্য নিশ্চিত করতে এ ধরনের তদারকি কার্যক্রম নিয়মিত বহাল রাখা হবে।

১১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০