সারাদেশ
খাগড়াছড়ির গুইমারা উপজেলায় গভীর রাতে ওয়ার্ড বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই নাশকতায় জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের ছয় নেতাকর্মীকে আটক করেছে গুইমারা থানা পুলিশ।
গুইমারায় বিএনপি কার্যালয়ে আগুন, আ.লীগ-ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক
আল মামুন, খাগড়াছড়ি
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ১০:৫১ অপরাহ্ন
শেয়ার করুন:
খাগড়াছড়ির গুইমারা উপজেলায় গভীর রাতে ওয়ার্ড বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই নাশকতায় জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের ছয় নেতাকর্মীকে আটক করেছে গুইমারা থানা পুলিশ।
ঘটনাটি ঘটে উপজেলার হাফছড়ি ইউনিয়নের বড়পিলাক এলাকায়। গভীর রাতে বিএনপি কার্যালয়ে হঠাৎ আগুন জ্বলতে দেখে স্থানীয় বাসিন্দারা তা নেভানোর চেষ্টা করেন, তবে ততক্ষণে ভেতরের সবকিছু ভস্মীভূত হয়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও গুইমারা থানা পুলিশ পরিদর্শনে আসার আগেই সম্পূর্ণ স্থাপনাটি ছাইয়ে পরিণত হয়। পরবর্তী সময়ে গুইমারা উপজেলা বিএনপির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত হয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং একটি বিক্ষোভ মিছিল বের করেন।
এদিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী জানান, নাশকতামূলক কাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
১২৫ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর