সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়া জেলা যুবদলের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ফাহিম ও সম্পাদক জনি

রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া
রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া

সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ ১:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়া জেলা যুবদলের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ফুহাদ রেজা ফাহিমকে সভাপতি এবং জিল্লুর রহমান জনিকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী এক মাসের মধ্যে এই কমিটিকে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় সংসদ।

রোববার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি সাত সদস্যের এই আংশিক কমিটির অনুমোদন দেয়। নবগঠিত এই কমিটিতে সিনিয়র সহসভাপতি পদের দায়িত্ব পেয়েছেন মোস্তাফিজুর রহমান সুমন এবং সহসভাপতি করা হয়েছে জাকারিয়া মিলনকে।

এছাড়া কমিটিতে প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রাশেদুল ইসলাম রাশেদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে জব্বার মিলন স্থান পেয়েছেন। সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে মোজাক্কির রহমান রাব্বিকে।

কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী, নবগঠিত নেতাদের আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট একটি পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করতে হবে। পরবর্তীতে তা চূড়ান্ত অনুমোদনের জন্য কেন্দ্রীয় দপ্তরে পাঠানো হবে।

নতুন কমিটি গঠনের খবর ছড়িয়ে পড়ার পর কুষ্টিয়ার স্থানীয় যুবদল নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। দলীয় কার্যালয় ও শহরের বিভিন্ন স্থানে তারা আনন্দ মিছিল বের করেন এবং মিষ্টি বিতরণ করে উদযাপন করেন।

দায়িত্ব পাওয়ার পর নতুন সভাপতি ফুহাদ রেজা ফাহিম কেন্দ্রীয় নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি জানান, তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে কুষ্টিয়া জেলা যুবদলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে তারা কাজ করে যাবেন।

১৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০