সর্বশেষ

সারাদেশ

রাজশাহীতে উদ্ধার হওয়া ৫৬টি হারানো মোবাইল ফিরিয়ে দিল পুলিশ

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ ৮:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজশাহীর বিভিন্ন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হারিয়ে যাওয়া ৫৬টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিয়েছে জেলা পুলিশ। রোববার সকালে পুলিশ সুপারের কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এগুলো হস্তান্তর করা হয়। হারানো শখের ফোন ফিরে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাধারণ মানুষ।

পুলিশ সূত্রে জানা গেছে, রাজশাহীর আটটি থানায় বিভিন্ন সময়ে মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় ৫৬ জন ভুক্তভোগী সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। এসব জিডির সূত্র ধরে জেলা পুলিশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) শাখা আধুনিক প্রযুক্তির সহায়তায় বিভিন্ন স্থান থেকে ফোনগুলো উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধারকৃত ফোনগুলোর তালিকায় দেশের জনপ্রিয় বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি রয়েছে ভিভোর ১১টি এবং স্যামসাংয়ের ১০টি ফোন। এছাড়া রিয়েলমি ৮টি, শাওমি ৭টি, ওয়ালটন ৪টি, ইনফিনিক্স ও টেকনো ৩টি করে এবং অন্যান্য ব্র্যান্ডের আরও বেশ কয়েকটি ফোন উদ্ধার করে মালিকদের বুঝিয়ে দেওয়া হয়।

ফোন হস্তান্তর অনুষ্ঠানে রাজশাহীর পুলিশ সুপার মো. মামুন অর রশিদ বলেন, নাগরিকদের হারানো সম্পদ ফিরিয়ে দিতে পারা আনন্দের এবং এটি পুলিশের অন্যতম দায়িত্ব। এই কার্যক্রমকে আরও বেগবান করা হবে বলেও তিনি আশ্বস্ত করেন। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) এ.টি.এম. মাইনুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হারানো মোবাইল ফোনগুলো ফিরে পেয়ে অত্যন্ত আনন্দ প্রকাশ করেছেন প্রকৃত মালিকরা। দীর্ঘদিন পর নিজেদের প্রিয় মোবাইল ফোনটি হাতে পেয়ে জেলা পুলিশের আইসিটি শাখার এই অনন্য উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন তারা।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০