সর্বশেষ

সারাদেশ

শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ফেনসিডিল ও মোটরসাইকেল জব্দ

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ ৯:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ফেনসিডিল ও একটি মোটরসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার সকালে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) সদস্যরা শাহবাজপুর ইউনিয়নের চকপাড়া ও আজমতপুর সীমান্ত এলাকায় এই অভিযান চালান। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্রে জানা গেছে, রোববার সকাল পৌনে সাতটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চকপাড়া বিওপির একটি চৌকস দল সীমান্ত পিলার ১৮৩/৩-এস এর কাছে অভিযান চালায়। শাহবাজপুর ইউনিয়নের নামোচকপাড়া গ্রাম থেকে একটি মালিকবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়। এ সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে মোটরবাইক ফেলে রেখে এক আরোহী দ্রুত পালিয়ে যায়।

এর কিছুক্ষণ পর সকাল পৌনে নয়টার দিকে আজমতপুর বিওপির আরেকটি বিশেষ দল একই ইউনিয়নের উপচকপাড়া গ্রামে অভিযান চালায়। সেখানে পাকা সড়কের ওপর পরিত্যক্ত অবস্থায় ৫০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।

মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী গণমাধ্যমকে জানান, জব্দ করা মাদক ও মোটরসাইকেলের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা। চোরাচালান রোধে এবং মাদক মুক্ত সীমান্ত গড়তে বিজিবির এই জিরো টলারেন্স নীতি ও ঝটিকা অভিযান অব্যাহত থাকবে। উদ্ধারকৃত মালামাল থানায় হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলছে।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০