সর্বশেষ

সারাদেশ

পাবনায় ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৯তম আবির্ভাব তিথি ও স্নান মহোৎসব শুরু

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
পাবনার সৎসঙ্গ আশ্রমে নানা ধর্মীয় উৎসব ও উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব তিথি মহোৎসব। দুই দিনব্যাপী এই আয়োজনে যোগ দিতে পদ্মাপাড়ের পুণ্যভূমিতে সমবেত হয়েছেন দেশ-বিদেশের হাজার হাজার ভক্ত ও অনুসারী।

উৎসবের প্রথম দিন ভোরে সমবেত প্রার্থনা এবং ভাগীরথী-পদ্মা নদীতে পুণ্যস্নানের মাধ্যমে মহোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। এ উপলক্ষে ১৯ সেপ্টেম্বর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা পাবনার হেমায়েতপুরের সৎসঙ্গ আশ্রমে এসে জড়ো হতে থাকেন।

আয়োজক কমিটি জানিয়েছে, দুই দিনের এই কর্মসূচিতে মাঙ্গলিকতা, ঠাকুরের গ্রন্থ পাঠ, ভক্তিগীতি পরিবেশন, ঋত্বিক সম্মেলন এবং বিশিষ্টজনদের অংশগ্রহণে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এছাড়া উৎসব চত্বরের আনন্দবাজারে আসা ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়েছে।

উৎসবে অংশ নেওয়া ভক্তদের মতে, ঠাকুরের জীবনাদর্শ ও বাণী অনুসরণ করে আত্মশুদ্ধি অর্জন করাই তাদের প্রধান লক্ষ্য। এই পুণ্যভূমিতে সমবেত হয়ে আধ্যাত্মিক শান্তি লাভের উদ্দেশ্যে প্রতি বছরই তারা এখানে ছুটে আসেন।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০