সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে বাসের চাপায় বীর মুক্তিযোদ্ধাসহ নিহত ২

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ ৪:২৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়কে বাসচাপায় এক বীর মুক্তিযোদ্ধাসহ দুইজন নিহত হয়েছেন। শনিবার রাতে উপজেলার পঞ্চবটি এলাকায় রাস্তা পার হওয়ার সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতরা হলেন কাশিয়ানী উপজেলার হোগলাকান্দি গ্রামের বীর মুক্তিযোদ্ধা ওমর মীর (৭৫) এবং একই এলাকার বাসিন্দা জাহিদ মোল্লা (৫০)। তারা দুজন ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী ওবায়দুল কবির জানান, পঞ্চবটি এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বীর মুক্তিযোদ্ধা ওমর মীর প্রাণ হারান।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন গুরুতর আহত জাহিদ মোল্লাকে উদ্ধার করে দ্রুত মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনা কবলিত বাসটিকে শনাক্ত করার চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া ও আনুষ্ঠানিকতা শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০