সর্বশেষ

খেলা

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন

আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ
আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ

রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ ৪:১৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। শনিবার জেলা স্টেডিয়ামে বেলুন উড়িয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই নারী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী ম্যাচে ময়মনসিংহ সদর উপজেলাকে হারিয়ে শুভসূচনা করেছে ভালুকা উপজেলা নারী ফুটবল দল।

‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই জমকালো প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ময়মনসিংহ-১১ আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মাহবুবুল আলম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর এবং সিটি কর্পোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদক, মোবাইল আসক্তি ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে মাঠের খেলার কোনো বিকল্প নেই। তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান নারী খেলোয়াড়দের তুলে আনতে নিয়মিত এ ধরনের টুর্নামেন্ট আয়োজন করা প্রয়োজন। উদ্বোধনী খেলায় ভালুকা উপজেলা দল ২-০ গোলের ব্যবধানে প্রতিপক্ষকে পরাজিত করে পূর্ণ পয়েন্ট অর্জন করে। টুর্নামেন্টে জেলার মোট ১৪টি নারী দল অংশগ্রহণ করছে এবং আগামী ১ অক্টোবর ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে এর পর্দা নামবে।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০