সর্বশেষ

সারাদেশ

ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ, উৎসবে মাতল হাজারো মানুষ

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ ৩:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কুমার নদে অনুষ্ঠিত হয়ে গেল গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। জমকালো এই আয়োজন দেখতে নদীর দুই পাড়ে সমবেত হয়েছিলেন হাজারো উৎসুক দর্শনার্থী। ঐতিহ্যবাহী এ উৎসবকে কেন্দ্র করে গোটা এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

ভাঙ্গা পৌরসভাধীন কুমার নদে শুক্রবার বিকেল ৪টা থেকে শুরু হয়ে পৌনে ছয়টা পর্যন্ত চলে এই রোমাঞ্চকর প্রতিযোগিতা। নৌকা বাইচ প্রতিযোগিতা-২০২৬ কমিটির সার্বিক ব্যবস্থাপনায় এই উৎসবটি অত্যন্ত শান্তিশৃঙ্খলা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের উৎসাহিত করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। বিশেষ অতিথি হিসেবে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম।

নদীতে নৌকার তুমুল গতি আর ছলাৎ ছলাৎ শব্দের সঙ্গে তাল মিলিয়ে দুই পাড়ে দাঁড়িয়ে দর্শনার্থীরা হর্ষধ্বনি ও করতালির মাধ্যমে মাঝিদের অনুপ্রেরণা দেন। প্রতিযোগিতা শেষে বিজয়ী দলগুলোর হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। বর্ণিল এই নৌকা বাইচকে ঘিরে দিনভর যেন আনন্দের মেলা বসেছিল ভাঙ্গা এলাকায়।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০