সর্বশেষ

সারাদেশ

নড়াইলে যাত্রীবাহী বাসে তল্লাশি: ৮ হাজার ইয়াবাসহ দুই পরিবহন শ্রমিক আটক

স্টাফ রিপোর্টার, নড়াইল
স্টাফ রিপোর্টার, নড়াইল

রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নড়াইলের মালিবাগ মোড়ে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই পরিবহন শ্রমিককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। উদ্ধারকৃত এই মাদকের বাজারমূল্য প্রায় ২৪ লক্ষাধিক টাকা বলে জানা গেছে।

আটককৃতরা হলেন নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের দিঘলিয়া গ্রামের ইয়াকুব সরদার (৪০) এবং কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের সুজন মোল্যা (৩০)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইল জেলা কার্যালয়ের উপ-পরিচালক গোলক মজুমদার এক সংবাদ সম্মেলনে এই অভিযানের বিস্তারিত তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর-নড়াইল-ঢাকা মহাসড়কের মালিবাগ মোড়ে ঢাকা মেট্রো ব-১১৯৬৫৮ নম্বরের ‘নড়াইল এক্সপ্রেস’ বাসটিতে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে বাসের সামনের আসনে বসা যাত্রী ইয়াকুবের ব্যাগ থেকে এই বিপুল পরিমাণ অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সময় তার সহযোগী সুজন মোল্যাকেও আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৪ লাখ টাকার বেশি। আটক দুই মাদক কারবারিকে নড়াইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০