সর্বশেষ

সারাদেশ

ঠাকুরগাঁওয়ে নাচ-গানে মুখর ওরাঁওদের ঐতিহ্যবাহী কারাম উৎসব

স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও
স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ৭:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
ঠাকুরগাঁওয়ে ওরাঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ধর্মীয় ও সামাজিক উৎসব 'কারাম পূজা' অত্যন্ত উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা, ভালো ফসল এবং সুখ-সমৃদ্ধির কামনায় তিন দিনব্যাপী এই বর্ণিল উৎসবের আয়োজন করা হয়। বিভিন্ন সম্প্রদায়ের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবটি এক সম্প্রীতির মিলনমেলায় পরিণত হয়।

শুক্রবার রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের পাঁচপীরডাঙ্গা ওরাঁও পাড়ায় উৎসবের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। গত ১৭ সেপ্টেম্বর শুরু হওয়া এই আয়োজন ১৯ সেপ্টেম্বর সকালে নদীতে কারাম বৃক্ষের ডাল বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হয়।

ওরাঁও সম্প্রদায়ের সংস্কৃতি ও লোকবিশ্বাসে কারাম গাছকে মঙ্গল, কল্যাণ ও সুরক্ষার প্রতীক মনে করা হয়। প্রজন্মের পর প্রজন্ম ধরে আশ্বিন মাসের শুরুতে তারা এই উৎসব পালন করে আসছেন। উৎসব উপলক্ষে নারী-পুরুষেরা দিনভর উপবাস পালন করেন এবং সন্ধ্যায় কারাম ডাল এনে পূজার বেদিতে স্থাপন করেন।

রঙিন পোশাকে সেজে তরুণেরা মাদল, করতাল ও ঢাক-ঢোলের তালে তালে ঐতিহ্যবাহী নৃত্যে মেতে ওঠেন। শুধু ক্ষুদ্র নৃগোষ্ঠীই নয়, এলাকার হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মানুষও এই আনন্দে শরিক হন। উৎসবে আসা অতিথিরা বলেন, এ ধরনের আয়োজন নতুন প্রজন্মের কাছে নিজস্ব ঐতিহ্যকে তুলে ধরে এবং সামাজিক সৌহার্দ্য বাড়ায়।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০