সর্বশেষ

সারাদেশ

অগ্নিকান্ডের তথ্য নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে ময়মনসিংহ মঞ্চের বিক্ষোভ

আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ
আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ৩:৪২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চরম অব্যবস্থাপনা দূর করা এবং সাম্প্রতিক অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনা সম্পর্কিত মিথ্যাচারের অভিযোগ তুলে বিক্ষোভ করেছে স্থানীয় নাগরিক সংগঠন ‘ময়মনসিংহ মঞ্চ’। বৃহস্পতিবার হাসপাতালটির প্রধান ফটকের সামনে আয়োজিত এই বিক্ষোভ সমাবেশ থেকে ঘটনার বিচার বিভাগীয় তদন্তসহ ছয় দফা দাবি জানানো হয়।

বিক্ষোভে বক্তারা বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালটি এ অঞ্চলের কোটি মানুষের চিকিৎসার প্রধান ভরসাস্থল হওয়া সত্ত্বেও এটি এখন চরম অব্যবস্থাপনার আখড়ায় পরিণত হয়েছে। ধারণক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি রোগী ভর্তি থাকায় হাসপাতালের চিকিৎসাবান্ধব পরিবেশ নষ্ট হচ্ছে। তাছাড়া বিকল লিফট, সিঁড়ি বন্ধ রাখা, হাসপাতালের দালাল চক্রের দৌরাত্ম্য এবং জীবনরক্ষাকারী ওষুধের তীব্র সংকটে রোগীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

সম্প্রতি হাসপাতালের নতুন ভবনে লাগা অগ্নিকাণ্ডের ঘটনার তীব্র সমালোচনা করে বক্তারা বলেন, অগ্নিকাণ্ডের পর তাড়াহুড়ো করে নামতে গিয়ে কয়েকজন নিহত ও আহত হলেও প্রশাসন ও আমলারা তা সম্পূর্ণ অস্বীকার করছেন। বিভাগীয় কমিশনার হতাহতের খবরকে ‘গুজব’ বলে উড়িয়ে দিলেও গণমাধ্যমের অনুসন্ধানী প্রতিবেদনে নিহতদের স্বজনদের বরাতে সত্য চিত্র উন্মোচিত হয়েছে।

বক্তারা অভিযোগ করেন, নতুন ভবনে পাঁচটি সিঁড়ি থাকলেও দুর্ঘটনার সময় মাত্র একটি খোলা ছিল, যা চরম দায়িত্বজ্ঞানহীনতার প্রমাণ। এই অবহেলার কারণে আতঙ্কিত রোগীরা নামতে গিয়ে পদদলিত হয়ে হতাহতের শিকার হয়েছেন। এই তথ্য গোপন করার প্রতিবাদে বিক্ষোভকারীরা ময়মনসিংহের বিভাগীয় কমিশনারের অপসারণ ও হাসপাতালের পরিচালকের শাস্তি দাবি করেন।

বিক্ষোভ সমাবেশ থেকে ময়মনসিংহ মঞ্চ ছয়টি নির্দিষ্ট দাবি উত্থাপন করে। এর মধ্যে রয়েছে—উচ্চ ক্ষমতাসম্পন্ন বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন, বিভাগীয় কমিশনার এবং হাসপাতালের পরিচালক ও উপ-পরিচালককে অপসারণ, নিহতদের পরিবারকে ১ কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান, আহতদের রাষ্ট্রীয় খরচে উন্নত চিকিৎসা এবং হাসপাতালের সার্বিক অব্যবস্থাপনা দূর করা।

ময়মনসিংহ মঞ্চের প্রধান সমন্বয়কারী ইমতিয়াজ আহমেদ তানসেনের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আবু বকর সিদ্দিক রুমেল, শাহরিয়ার আহমেদ আশিক, তানজিল হোসেন মুণিম, সাদ্দাম হোসেন, নুর আলী চিশতি এবং ভুক্তভোগী শামছুল হক।

১৪৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০