সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়ায় ত্রিমুখী সংঘর্ষে সিএনজি যাত্রী নিহত, আশঙ্কাজনক ৪

রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া
রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার ভেড়ামারায় ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে এক সিএনজি যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন, যাদের অবস্থা আশঙ্কাজনক। কুষ্টিয়া-পাবনা মহাসড়কে আজ সকালে ঘটে যাওয়া এই মর্মাণ্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ১২ মাইল মোড় সংলগ্ন কুষ্টিয়া-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাশেদুল (৫০) কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার নতুন আমদহ গ্রামের বাসিন্দা। তবে আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, সকালে কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পাঁচজন গুরুতর আহত হন।

স্থানীয় বাসিন্দা ও হাইওয়ে পুলিশের সহায়তায় আহতদের উদ্ধার করে দ্রুত ভেড়ামারার ১৬ দাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক রাশেদুলকে মৃত ঘোষণা করেন। আহত বাকি চারজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চৌড়হাস হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মহিদুল ইসলাম জানান, ঘাতক ট্রাকের চালক পালিয়ে গেলেও ট্রাক ও সিএনজিটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে এবং সড়কে বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

১৫৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০