সর্বশেষ

সারাদেশ

সিরাজগঞ্জে রায় বাতিল ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে যুবলীগের মিছিল

স্বপন মির্জা, সিরাজগঞ্জ
স্বপন মির্জা, সিরাজগঞ্জ

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ৮:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জে দলীয় নেতাদের বিরুদ্ধে রায় বাতিল ও মামলা প্রত্যাহারের দাবিতে মহাসড়কে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে যুবলীগ। বৃহস্পতিবার ভোরে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে মাস্ক পরে এই কর্মসূচিতে অংশ নেন দলটির নেতা-কর্মীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে এই মিছিলের একটি ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ সদর উপজেলা যুবলীগের নেতা শেখ আকাশের নেতৃত্বে বৃহস্পতিবার ভোরে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে এই ঝটিকা মিছিলটি বের করা হয়। মিছিলে অংশ নেওয়া নেতা-কর্মীদের প্রায় সবার মুখেই মাস্ক পরা ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে কয়েকটি মাইক্রোবাসযোগে নেতা-কর্মীরা মহাসড়কে এসে জড়ো হন। এরপর তাঁরা আকস্মিকভাবে মিছিল শুরু করেন। এ সময় মহাসড়কে দলীয় স্লোগান ছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে স্লোগান দেওয়া হয়। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসি মোঃ মাহবুবুর রহমান জানান, ভোরে মহাসড়কে যুবলীগের কোনো মিছিল হয়েছে কি না, তা পুলিশ প্রশাসনের জানা ছিল না। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি এবং মিছিলের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে পুলিশ।

১২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০