সর্বশেষ

সারাদেশ

জয়পুরহাটে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে জয়পুরহাটের একটি উচ্চ বিদ্যালয়ে এডিস মশা নিধনে বিশেষ পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে জেলা যুবদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এই সচেতনতা সভা ও মশক নিধন কার্যক্রম পরিচালিত হয়।

জয়পুরহাট সদর উপজেলার দোগাছী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বুধবার দুপুরে এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। দেশব্যাপী ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে এ উদ্যোগ নিয়েছে জেলা যুবদল।

জেলা যুবদলের আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ সচেতনতামূলক সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এম এ ওয়াহাব। নেতৃবৃন্দ শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডেঙ্গুর লক্ষণ এবং এডিস মশা প্রতিরোধে করণীয় সম্পর্কে দিকনির্দেশনামূলক আলোচনা করেন।

সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব শরীফুল ইসলাম, দোগাছী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক বকুল হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোমিন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তৌফিক এলাহী ও যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ জুয়েল।

আলোচনা সভা শেষে যুবদল নেতাকর্মী ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা যৌথভাবে বিদ্যালয় ও তার চারপাশের ঝোপঝাড় এবং ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। সবশেষে মশার উপদ্রব কমাতে ও প্রজনন ধ্বংস করতে বিভিন্ন স্থানে মশা নিধনের স্প্রে ও ওষুধ ছিটানো হয়।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০