কলাপাড়ায় দুই তরুণীর বিরুদ্ধে 'বাসর সাজিয়ে' সমকামিতার অভিযোগ
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১:২৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় দুই তরুণীর বিরুদ্ধে বাসর ঘর সাজিয়ে সমকামিতায় লিপ্ত হওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। উপজেলার লালুয়া ইউনিয়নের হাসনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। বিষয়টি জানাজানি হওয়ার পর পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাটি খতিয়ে দেখছেন।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, লালুয়া ইউনিয়নের হাসনাপাড়া গ্রামের একটি সরকারি আবাসনের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। সেখানে বসবাসরত এক নারীর বোন দীর্ঘদিন ধরে ছেলেদের মতো পোশাক-আশাক ও আচরণ করতেন। চার দিন আগে তিনি ময়মনসিংহ থেকে অন্য এক তরুণীকে ওই বাড়িতে নিয়ে আসেন।
অভিযোগ উঠেছে, তারা নিজেদের ঘরের ভেতর বাসর ঘরের মতো সজ্জা তৈরি করে স্বামী-স্ত্রীর মতো বসবাস শুরু করেন। বিষয়টি প্রতিবেশীদের নজরে এলে এলাকায় তুমুল হইচই পড়ে যায়। খবর পেয়ে লালুয়া ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য কাউসার হাবিব ঘটনাস্থলে গিয়ে ওই দুই তরুণীকে নিজের জিম্মায় নেন এবং তাদের পরিবারের সদস্যদের খবর দেন।
এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, ঘটনাটি জানার পর বিষয়টি উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং ঘটনার বিস্তারিত অনুসন্ধানে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।
১২২ বার পড়া হয়েছে