সর্বশেষ

সারাদেশ

কলাপাড়া চৌকি আদালত ভবন আধুনিক প্রযুক্তিসম্পন্ন দ্বিতল হচ্ছে: জেলা জজ

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির ভবনকে অচিরেই আধুনিক প্রযুক্তিসম্পন্ন দ্বিতল ভবনে উন্নীত করা হবে। জেলা ও দায়রা জজ মো. শহীদুল্লাহ আইনজীবীদের সাথে এক মতবিনিময় সভায় এই ঘোষণা দেন। একই সঙ্গে এখানে দ্রুত জুডিসিয়াল কমপ্লেক্স ভবন নির্মাণের প্রক্রিয়াও শুরু হতে যাচ্ছে বলে তিনি জানান।

বুধবার বিকেলে কলাপাড়া চৌকি আদালত পরিদর্শন শেষে আইনজীবীদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা ও দায়রা জজ মো. শহীদুল্লাহ এ আশ্বাস দেন। তিনি জানান, এই চৌকিতে সম্প্রতি নতুন করে যুগ্ম জেলা জজ আদালত, অতিরিক্ত যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত এবং পারিবারিক আদালত সংযুক্ত হয়েছে। ফলে জেলা সদর থেকে নিয়মিত আইনজীবীরা কলাপাড়ায় বিচারিক কার্যক্রমে অংশ নিতে আসেন।

আদালত প্রাঙ্গণে বিপুল সংখ্যক আইনজীবী ও বিচারপ্রার্থীদের বসার পর্যাপ্ত জায়গা না থাকায় একটি আধুনিক জুডিসিয়াল কমপ্লেক্স নির্মাণ জরুরি হয়ে পড়েছে। জেলা জজ জানান, দ্রুত এই কমপ্লেক্সের নির্মাণ কাজ শুরু করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা চলছে এবং স্থানীয় সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন এ ব্যাপারে সার্বিক সহযোগিতা করছেন।

জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সঞ্চালনা করেন চৌকি আদালত আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান এবং পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. কামাল খান, যুগ্ম জেলা জজ মেহেদী হাসান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. রাব্বি ইসলাম রনি, সিনিয়র সহকারী জজ মহিদুল হাসান এবং সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক। এর আগে অতিথিরা আইনজীবী সমিতির আয়োজিত এক মধ্যাহ্নভোজে অংশ নেন।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০