সর্বশেষ

জাতীয়

ইলেকট্রিক ট্রেন চালুর প্রকল্প একনেকে অনুমোদন, চলবে কোন রুটে

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ রুটের ৫২ দশমিক ৩২ কিলোমিটার রেলপথে বৈদ্যুতিক ট্র্যাকশন ব্যবস্থা স্থাপন, ১৬ সেট ইলেকট্রিক মাল্টিপল ইউনিট (ইএমইউ) সংগ্রহসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণে ৩ হাজার ৮২২ কোটি ৫১ লাখ টাকার প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

বুধবার (১৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারম্যান তারেক রহমান।

একনেক সভায় মোট ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে ১২টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে তিনটি মেট্রোরেল এবং একটি ইলেকট্রিক ট্রেন প্রকল্প রয়েছে।

ইলেকট্রিক ট্রেন প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটের ৫২ দশমিক ৩২ কিলোমিটার রেলপথে বৈদ্যুতিক ট্র্যাকশন বা ওভারহেড ক্যাটেনারি ব্যবস্থা স্থাপন করা হবে। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৮২২ কোটি ৫১ লাখ টাকা। ২০২৬ সালের জুলাই থেকে ২০৩১ সালের জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।

প্রকল্পের আওতায় পাঁচ কোচবিশিষ্ট ১৬ সেট ইলেকট্রিক মাল্টিপল ইউনিট (ইএমইউ) সংগ্রহ করা হবে। বৈদ্যুতিক ট্রেন পরিচালনার পাশাপাশি রক্ষণাবেক্ষণের জন্য জয়দেবপুরে একটি আধুনিক ওয়ার্কশপ নির্মাণ করা হবে। এ ছাড়া প্রয়োজনীয় বৈদ্যুতিক অবকাঠামোও স্থাপন করা হবে।

প্রকল্পের অর্থায়নে সরকারি তহবিল থেকে ৯৪২ কোটি ৯ লাখ টাকা দেওয়ার পরিকল্পনা রয়েছে। বাকি ২ হাজার ৮৮০ কোটি ৪২ লাখ টাকা এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংকের (ইআইবি) প্রকল্প ঋণ থেকে সংগ্রহ করা হবে।

এদিকে একনেকের একই সভায় তিনটি মেট্রোরেল প্রকল্প অনুমোদন পেয়েছে। এগুলো হলো—এমআরটি লাইন-৫ সাউদার্ন রুট, এমআরটি লাইন-১ এবং এমআরটি লাইন-৫ নর্দান রুট। এসব প্রকল্পের মধ্যে দুটি সংশোধিত এবং একটি নতুন প্রকল্প।

সংশ্লিষ্টদের মতে, ইলেকট্রিক ট্রেন প্রকল্প বাস্তবায়িত হলে বাংলাদেশ রেলওয়ের বিদ্যুৎনির্ভর ট্রেন পরিচালনার নতুন অধ্যায় শুরু হবে। বিশেষ করে নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুরের ব্যস্ত রেল করিডোরে পরিবহণ সক্ষমতা বাড়ানোর পাশাপাশি ডিজেলনির্ভরতা কমানোর সুযোগ তৈরি হবে। একই সঙ্গে জ্বালানি ব্যয় ও কার্বন নিঃসরণ কমাতেও প্রকল্পটি ভূমিকা রাখতে পারে।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০