সর্বশেষ

সারাদেশ

পাবনায় কর্মরত মৃত্যুবরণকারী সরকারি কর্মচারীদের পরিবারকে আর্থিক অনুদান

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ৭:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
পাবনায় বেসামরিক প্রশাসনে কর্মরত অবস্থায় মৃত্যুবরণকারী ও গুরুতর আহত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পরিবারের হাতে অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে ১৩টি পরিবারের মাঝে মোট ১ কোটি ৪ লাখ টাকার এই আর্থিক সহায়তা দেওয়া হয়। বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই চেক বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

পাবনা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু। পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইয়াসমিন মনিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের জন্য সরকারি দায়িত্ব পালনকালে কোনো কর্মকর্তা-কর্মচারীর অকাল মৃত্যু কিংবা গুরুতর আহত হওয়ার ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। শোকসন্তপ্ত ও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো এবং তাদের সহায়তায় এগিয়ে আসা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। এই সামান্য আর্থিক অনুদান তাদের চলমান জীবনযাত্রার কষ্ট কিছুটা লাঘব করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।

উক্ত অনুষ্ঠানে কর্মরত অবস্থায় অকালে প্রাণ হারানো ১৩ জন কর্মকর্তা-কর্মচারীর পরিবারের সদস্যদের হাতে পৃথকভাবে ৮ লাখ টাকা করে অনুদানের চেক তুলে দেওয়া হয়। জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০