সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে পুকুরে ডুবে ৭ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১০:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের কোটালীপাড়ায় অসাবধানতাবশত পুকুরে পড়ে ইশরাত হোসেন মোল্লা নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। সোমবার সকালে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে ডুবে যায় ৭ বছর বয়সী এই শিশুটি। এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত ইশরাত হোসেন মোল্লা কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী গ্রামের আল আমিন মোল্যার ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার সকালে বাড়ির উঠানে খেলাধুলা করার সময় হঠাৎ করেই নিখোঁজ হয় সে।

অনেক খোঁজাখুঁজি করেও শিশুটির সন্ধান পাচ্ছিলেন না স্বজনরা। দীর্ঘক্ষণ পর বাড়ির পাশের একটি পুকুরে শিশুটির দেহ ভেসে উঠতে দেখেন তারা।

তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ইশরাতকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পরিবার ও পুরো এলাকায় গভীর শোকের মাতম চলছে।

১১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০