সর্বশেষ

সারাদেশ

বাড়িতে ঢুকে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা, স্ত্রী আহত

ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা
ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা

রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ৮:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
কুমিল্লার বাঙ্গরায় বাড়িতে ঢুকে আনোয়ার হোসেন (৪৫) নামের এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় স্বামীকে রক্ষা করতে এগিয়ে গেলে তাঁর স্ত্রী মোমেনা বেগম (৩৮)কেও কুপিয়ে গুরুতর আহত করা হয়।

শনিবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে বাঙ্গরাবাজার থানাধীন শ্রীকাইল ইউনিয়নের উত্তর পেন্নই গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন উত্তর পেন্নই গ্রামের মনু মিয়ার বড় ছেলে। তিনি শ্রীকাইল ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, গভীর রাতে একদল দুর্বৃত্ত আনোয়ার হোসেনের ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় তাঁর স্ত্রী মোমেনা বেগম স্বামীকে রক্ষা করতে এগিয়ে গেলে দুর্বৃত্তরা তাঁকেও কুপিয়ে গুরুতর আহত করে। এতে ঘটনাস্থলেই আনোয়ার হোসেনের মৃত্যু হয়।

হামলার পর কিছু সময় দুর্বৃত্তরা নিহতের লাশ ঘিরে রাখে। এ কারণে স্বজনেরা তাৎক্ষণিকভাবে তাঁর কাছে যেতে পারেননি। পরে রোববার ভোরে খবর পেয়ে বাঙ্গরাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে লাশ উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

গুরুতর আহত মোমেনা বেগমকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাঙ্গরাবাজার থানার পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বাঙ্গরাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল আলম বলেন, নিহত আনোয়ার হোসেনের বিরুদ্ধে বাঙ্গরাবাজার থানা ও মুরাদনগর থানায় মোট পাঁচটি মামলা রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

১১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০